শেরপুরে আওয়ামী লীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক, নিরাপত্তাহীনতার দাবি

শেয়ার করুন:
শেরপুরে আওয়ামী লীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক, নিরাপত্তাহীনতার দাবি
শেরপুর :
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার আওয়ামী লীগের নেতা বাবু ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৮ জুলাই বিকেলে কাকিলাকুড়ার খামারপাড়া এলাকার সড়কে আধাঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলাম কনক, আখি, স্বর্ণা, আসিফ,  শাহিন মন্ডলসহ অনেকেই।
বক্তারা বলেন, বাবুসহ তার সহযোগীরা আওয়ামী লীগের সন্ত্রাসী, এখনো তারা এলাকায় একের পর এক অপকর্ম করে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে ওই এলাকার নিরীহ স্কুল শিক্ষক কনক ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে তার ভাই জাহাঙ্গীরকে। এর আগেও কনকের আরেক ভাইকে পিটিয়ে মেরে ফেলে বাবুসহ তার সহযোগীরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে কনকের পুরো পরিবার। শুধু তাই নয়, এলাকায় এখনো ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।
এদিকে, এ বিষয়ে অভিযুক্ত বাবুর বক্তব্য পাওয়া যায়নি। তবে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

শেয়ার করুন: