বুলবুল হাসান : পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় বেড়া মডেল থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমের পর নিখোঁজ ছাত্রী মায়া ও অভিযুক্ত হাসমতকে নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রাম থেকে গতকাল ১৪ মে শনিবার বেড়া মডেল থানা পুলিশের এস আই মো. আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হন। এ সময় অভিযুক্ত হাসমত ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করে। মোবাইল ট্যাকিং করে তাদের অবস্থান নির্ধারণ করতে পুলিশের অনেক কষ্ট করতে হয়। এ ঘটনায় হাসমত নামের এক লম্পট স্কুল শিক্ষককে গ্রেফতার করে অপহরণ মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি বেড়া উপজেলার বাটিয়াখড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। উল্লেখ্য, গত ৯ মে সোমবার মোছা. মায়া খাতুন নিখোঁজ হয়। জানা যায়, ঐ দিন স্কুলে প্রাইভেট পড়তে গেলে স্কুল ছুটির পরে আর বাড়ি ফিরে আসেনি। তার পর স্কুল ছাত্রী মায়ার বাবা মো. রফিকুল ইসলাম বেড়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং ৪২৭। খোঁজাখুঁজির এক পর্যায়ে মেয়েকে না পেয়ে মায়ার বাবা ওর সহপাঠীদের কাছে খোঁজ নিলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিক্ষক হাসমতকে ফোন করেন। হাসমত তখন মায়া কে নিয়ে গিয়েছে বলে জানায়। বিষয়টি বিভিন্ন সংবাদকর্মী অনলাইনে নিউজ প্রকাশ করে। ভিকটিমকে উদ্ধারের বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ সুপারের নির্দেশে বেড়া থানা পুলিশ ঢাকা ও নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী ভিকটিম কে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
অনান্য খবর
টিকায় এগিয়ে বাংলাদেশ
নিজস্ব অর্থায়নে ‘পদ্মা সেতু’ নির্মাণ যেমন অসম্ভবকে ‘সম্ভব’ করেছে বাংলাদেশ; তেমনি করোনাভাইরাসের টিকা কার্যক্রমও বাস্তব রূপ দিচ্ছে বাংলাদেশ। উন্নত দেশগুলোতে করোনার টিকা…
সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে আনসার বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে,,,, মহাপরিচালক
আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন,সুখী সমৃদ্ধশালী দেশ…
দেশের একজন লোকও আবাসনহীন থাকবে না :পূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের একজন লোকও আবাসনহীন থাকবে না। জনগণের সাংবিধানিক অধিকার বাসস্থান বাস্তবায়নে…
