বুলবুল হাসান : পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় বেড়া মডেল থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমের পর নিখোঁজ ছাত্রী মায়া ও অভিযুক্ত হাসমতকে নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রাম থেকে গতকাল ১৪ মে শনিবার বেড়া মডেল থানা পুলিশের এস আই মো. আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হন। এ সময় অভিযুক্ত হাসমত ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করে। মোবাইল ট্যাকিং করে তাদের অবস্থান নির্ধারণ করতে পুলিশের অনেক কষ্ট করতে হয়। এ ঘটনায় হাসমত নামের এক লম্পট স্কুল শিক্ষককে গ্রেফতার করে অপহরণ মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি বেড়া উপজেলার বাটিয়াখড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। উল্লেখ্য, গত ৯ মে সোমবার মোছা. মায়া খাতুন নিখোঁজ হয়। জানা যায়, ঐ দিন স্কুলে প্রাইভেট পড়তে গেলে স্কুল ছুটির পরে আর বাড়ি ফিরে আসেনি। তার পর স্কুল ছাত্রী মায়ার বাবা মো. রফিকুল ইসলাম বেড়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং ৪২৭। খোঁজাখুঁজির এক পর্যায়ে মেয়েকে না পেয়ে মায়ার বাবা ওর সহপাঠীদের কাছে খোঁজ নিলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিক্ষক হাসমতকে ফোন করেন। হাসমত তখন মায়া কে নিয়ে গিয়েছে বলে জানায়। বিষয়টি বিভিন্ন সংবাদকর্মী অনলাইনে নিউজ প্রকাশ করে। ভিকটিমকে উদ্ধারের বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ সুপারের নির্দেশে বেড়া থানা পুলিশ ঢাকা ও নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী ভিকটিম কে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
অনান্য খবর
পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা স্বাভাবিক জীবনে ফিরছেন
রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো আবারও নতুন করে তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্থদেরও নির্মাণ দেয়া হয়েছে বাড়ি.…
সৌদি আরবে জিয়া পরিবারের অবৈধ সম্পদের সন্ধান, চলছে বিশ্লেষণ!
নিউজ ডেস্ক: অবৈধভাবে বিনিয়োগকৃত অর্থের উৎস সন্ধান, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু…
সেপ্টেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড
চলতি অর্থবছরের তৃতীয় মাস, সেপ্টেম্বরে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো এক মাসে…
