রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
শেয়ার করুন:

রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
আব্দুল খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, নগর সবুজায়ন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী সফরের অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল, সহসভাপতি মোহাম্মদ আরেফিন, এসএম মিজানুর রহমান অহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, এসএম মুসা, মো. ইফতেখার আলী বাবু ও হাফেজ সাইফুল্লাহ মনসুর। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, রাজশাহী জেলা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন, রাজশাহী মহানগর কমিটির সভাপতি মো. মামুন উর রশিদ, বিএনপির রাজশাহী মহানগরের সহসভাপতি ওয়ালিউল হক রানা ও পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য দেন। বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে বক্তারা টেকসই পরিবেশ ব্যবস্থাপনা, পরিকল্পিত নগর সবুজায়ন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ বিনির্মাণে সমন্বিত বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষ রোপণ কমসূচির অংশ ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারকে ধারণ করে সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতে বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা ও প্রত্যাশিত পরিবেশগত প্রভাব সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বৃক্ষরোপণকে জনসম্পৃক্ত কর্মসূচিতে পরিণত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

শেয়ার করুন: