ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কভিড-১৯ মহামারী মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এমন প্রশংসা করেন বলে বাসসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। চিঠিতে ভুটানের রাজা বলেছেন, ‘আপনার (শেখ হাসিনা) বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কভিড মহামারী মোকাবিলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চিঠিটি পাঠানো হয়েছে। ভুটানের চতুর্থ রাজা চিঠিতে আরও বলেছেন, ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘তাশি ডেলেক’ জানাতে চাই। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে সে জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
অনান্য খবর
দুই বছরের জন্য এপিআরসির সভাপতি বাংলাদেশ
আগামী দুই বছরের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলের (এপিআরসি) সভাপতি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত…
করোনার সময়েও অর্থনীতির লক্ষণীয় অগ্রগতি : ডিসিসিআই
করোনা মহামারীকালীন বিভিন্নধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি চলতি বছরের জুন পর্যন্ত গত ছয় মাস সঠিকপথেই পরিচালিত হয়েছে। এই বিরূপ…
‘অভিবাসী কূটনীতি’ চালু করছে সরকার
বিশ্বে বাংলাদেশবিরোধী নেতিবাচক প্রচারণা মোকাবিলার পাশাপাশি ইতিবাচক প্রচারণায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কলাম লেখক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কলাম লেখককে…
