বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলাধীন মাশুমদিয়া ইউনিয়নে ২৯ মে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী নিয়মিত কাজের অংশ হিসেবে মাশুমদিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনের সময় বসবাসরত সকলের খোঁজ খবর নেন। গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে নিয়মিত সেখানে যান। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত একজন উপকারভোগী উপজেলা নির্বাহী অফিসারকে উপহার হিসেবে আম প্রদান করেন। এ সময় তিনি বলেন মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেড়াউপজেলার আশ্রয়ণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ৫০টি পরিবারের নিকট ঈদের আগে ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া আশ্রায়ন প্রকল্পে ১২টি এবং মাশুমদিয়া ইউনিয়নের ফকিরকান্দি আশ্রায়ন প্রকল্পে ৩৮টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
অনান্য খবর
পাবনায় টিএমএসএসের এরিয়া ও শাখা ম্যানেজারদের কর্মশালা অনুষ্ঠিত
পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। পাবনা ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের পাবনা জোনের অধীন…
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাক্ষাৎ
এ কে খান : বাংলাদেশের উত্তর জনপদ তথা দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের…
দুর্গম পাহাড়ি এলাকায় করোনার টিকা পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী
দেশের দুর্গম পাহাড়ি এলাকায় করোনাভাইরাসের টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে বিমান বাহিনী। একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট)…
