বগুড়ায় ইনডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের উদ্যোগে ও টিএমএসএস সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন:

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি আব্দুল খালেক খান : বগুড়ায় ইনডিপেন্ডেন্ট জেনারেল হসপিটাল, ইনডিপেন্ডেন্ট সোসাইটি, ইনডিপেন্ডেন্ট মডেল স্কুল এন্ড কলেজের উদ্দোগে ও টিএমএসএস এর সহযোগিতায় গতকাল শনিবার বগুড়া শহরের জলেশ্বরীতলায় হাসপাতাল চত্বরে গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ভ্যাসলিন বিতরণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের জেনারেল হাসপিতলের চেয়ারম্যান প্রফেসর গুলজার রহমান এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরন করেন টিএমএসএস এর পরিচালনা পর্ষদের উপদেষ্টা, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মীরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও সাবেক কোষাধ্যক্ষ আয়েশা বেগম, উপদেষ্টা মিনতি আক্তার বানু, ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন, পরামর্শক কৃষিবিদ মো. আসাদুর রহমান, ইনডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতালের উপদেষ্টা একেএম নজমুল হুদা, সহ- সমাজসেবা জেলা কর্মকর্তা নুরুল ইসলাম, শজিমেক এর সাবেক অধ্যাপক ডা. রেজাউল আমিন ফেরদৌসী নয়ন, ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার কয়েক শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে টিএমএসএস সহ বিভিন্ন এনজিও কর্মী, এলাকার বহু গন্যমান্য ব্যক্তি বর্গ এবং মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: