দেশি-বিদেশি দুই কূটনীতিককে ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় অবদানের জন্য প্রথমবারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই পদক চালু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল অব. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মদ আল মেহেরি এবার বঙ্গবন্ধু পুরস্কার পাচ্ছেন। আগামী ২০ ডিসেম্বর এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। উল্লেখ্য, প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা একজন বিদেশি কূটনীতিককে ধারাবাহিকভাবে ওই পদক দেয়া হবে।
অনান্য খবর
স্বাস্থ্যবিধি মেনে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবছরের মতো গ্রন্থমেলা উপলক্ষে নানা কর্মসূচির…
বই উৎসব: ৩৬ কোটি বই পাচ্ছে শিক্ষার্থীরা
নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রতিবছর পালিত হয় বই উৎসব। এবারও তার ব্যতিক্রম হবে না। যথাসময়ে বই…
তিন বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ঘূর্ণিঝড় চিত্রাংয়ে কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতষ্ঠানগুলোকে আশ্রয়…
