দেশি-বিদেশি দুই কূটনীতিককে ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় অবদানের জন্য প্রথমবারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই পদক চালু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল অব. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মদ আল মেহেরি এবার বঙ্গবন্ধু পুরস্কার পাচ্ছেন। আগামী ২০ ডিসেম্বর এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। উল্লেখ্য, প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা একজন বিদেশি কূটনীতিককে ধারাবাহিকভাবে ওই পদক দেয়া হবে।
অনান্য খবর
৫০ হাজার কর্মসংস্থান নিশ্চিত হবে বঙ্গবন্ধু হাইটেক পার্কে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে বিনিয়োগকারীদের জন্য চালু করা হবে দেশের অন্যতম বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক…
হাওর অঞ্চলে বোরো উৎপাদনে ঝুঁকি কমাবে বিনাধান
প্রায় প্রতি বছরই বোরো মৌসুমে হাওরসহ ময়মনসিংহ অঞ্চলে আকস্মিক বন্যা ও ঝড়বৃষ্টি এবং উচ্চ তাপমাত্রায় বিস্তীর্ণ জমির ফসলের ব্যাপক…
নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি চলছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক…
