মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক রাতে কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তি বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্নের জন্য করবস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, ট্রাউজারসহ কাপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরবর্তী আমিসহ আমার সঙ্গে থাকা লোকজন দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে ৷ এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত এ কে খান : বগুড়ার জয়পুর পাড়ার টিএমএসএস পাবলিক…
জালিয়াতি করে রপ্তানি সনদ নিলেই জেল-জরিমানা
রপ্তানি পণ্যের মান নিয়ন্ত্রণে আইনের মাধ্যমে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার, যে আইনের খসড়ায় জালিয়াতি করে বা মিথ্যা…
লামায় ৩০০ কেজি ফরমালিনযুক্ত মাছ ধ্বংস
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২০ জুলাই) বেলা ১১টায় লামা মাছ বাজারে উপজেলা…
