মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক রাতে কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তি বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্নের জন্য করবস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, ট্রাউজারসহ কাপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরবর্তী আমিসহ আমার সঙ্গে থাকা লোকজন দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে ৷ এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
অনান্য খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ও টাঙ্গাইলে নিজ ঘরের স্বপ্ন বুনছে ১৬শ` পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ হাজার ৯১ জন ভূমি ও গৃহহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘর। ১ হাজার ৯১টি…
ওজনে কারচুপি: ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার ঢাকা…
করোনা সুরক্ষার ৪৬ পণ্যে শুল্ক কর মওকুফ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা সহজলভ্য করতে করোনার টেস্ট কিট, সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা পোশাক ও ডায়াগনস্টিক টেস্টের যন্ত্রপাতিসহ…
