চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে পেশাজীবী দল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া’র পরামর্শ ও দিক নির্দেশনায় পেশাজীবী দলের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ৮ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রাম মহানগর পেশাজীবী দলের নেতৃবৃন্দ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান শামীমের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন নাগরিক ও পেশাজীবী বিষয়, সামাজিক উন্নয়ন, জনকল্যাণ মূলক কর্মকাণ্ড, পেশাজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল হুদা জাহাঙ্গীর, সহসভাপতি ও সিনিয়র কর আইনজীবী মুছা মোহাম্মদ ওসমান হায়দার, মহানগর পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ও সিনিয়র কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সফিকুল ইসলাম এবং অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন প্রমূখ।সাক্ষাৎকালে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম পেশাজীবী দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি চট্টগ্রামের উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক কল্যাণে পেশাজীবী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
পেশাজীবী দলের নেতৃবৃন্দ চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেদের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, পেশাজীবীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয়।
