জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক টিম গঠন :
দেশব্যাপী মহানগর ও জেলা কমিটি গঠন-পুনর্গঠনের দায়িত্ব পেলেন মনির-নাফিজ-রনি
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী মহানগর ও জেলা কমিটি গঠন ও পুনর্গঠনের জন্য তিন সদস্যবিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক আদেশে এ টিম গঠন করা হয়। গঠিত টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সদস্যসচিব করা হয়েছে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবকে। টিমের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল কাদির রনি। সংশ্লিষ্ট সাংগঠনিক আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত নেতারা সারা দেশব্যাপী মহানগর ও জেলার নেতৃবৃন্দ এবং পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে কমিটি গঠন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করবেন।এ ক্ষেত্রে যোগ্য, দক্ষ, সক্রিয় ও সাংগঠনিক ভাবে নিবেদিত নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি ত্যাগী, পরীক্ষিত ও অভিজ্ঞ পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণের উপর গুরুত্বারোপ করা হয়েছে।কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে সাংগঠনিক টিমের সদস্যসচিব ও দলের মুখপাত্র নাফিজ মাহবুব বলেন, সারাদেশে অনলাইনের মাধ্যমে ইতোমধ্যে প্রায় লক্ষাধিক জাতীয়তাবাদী পেশাজীবী প্রাথমিক সদস্যপদের নিবন্ধন সম্পন্ন করেছেন। এরই মধ্যে কয়েকটি মহানগর ও জেলায় আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাকি মহানগর ও জেলাগুলোতে কমিটি গঠনের কার্যক্রমও জোরেশোরে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, “আনুষ্ঠানিক এই সাংগঠনিক নির্দেশ আমাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদে বিশ্বাসী পেশাজীবীরা যেভাবে পেশাজীবী দলকে গ্রহণ করছেন, তাতে আমরা আশাবাদী খুব দ্রুতই সংগঠনটি জাতীয়তাবাদী দলের মূল শক্তির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। নাফিজ মাহবুব জানান, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা, যোগ্য নেতৃত্বের বিকাশ এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া বলেন পেশাজীবী দলের প্রাথমিক সদস্য হতে আগ্রহী পেশাজীবীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
