উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান।। পাবনার চাটমোহরের অন্যতম সামাজিক সংগঠন চাটমোহর যুব সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।গতকাল পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল।এ সময় চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, ডা ওমর ফারুক, ডা. জিল্লুর রহমান, ডা. সারোয়ার আহম্মদ সোহাগ, ডা মিজানুর রহমান, ডা. মতিউর রহমান, চাটমোহর যুব সোসাইটির,সাধারণ সম্পাদক শেখ জাবের আল শিহাব, সাংগঠনিক সম্পাদক সারজিল হাসান মানিক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।বৃক্ষরোপনের আগে হাসপাতালের প্রধান ফটকের পাশে ভেঙ্গে পড়া জিআই তারের বেড়াটি খুঁটি পুঁতে মেরামত করে দেন চাটমোহর যুব সোসাইটির সদস্যরা।এর আগে এদিন চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজেমন্ট স্কুল এন্ড কলেজ, চাটমোহর পোস্ট অফিসসহ কয়েকটি স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সামাজিক বনায়ন কর্মসুচীর অংশ হিসেবে তাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান চাটমোহর যুব সোসাইটির সাধারণ সম্পাদক শেখ জাবের আল শিহাব।
অনান্য খবর
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
শেরপুর জেলা প্রতিনিধি, ২৮ এপ্রিল ২০২৫ :শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…
দেশের আট বিভাগে সাইবার ট্রাইব্যুনাল গঠন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার বিচারের জন্য সারা দেশে ৮টি সাইবার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। একই সঙ্গে…
মানিকগঞ্জে মশক নিধন কর্মসূচি শুরু আওয়ামী লীগের
এডিস মশা দমনে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, সেই সাথে এটিকে নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ…
