সংবাদদাতা : বই হোক জীবনের নিত্য দিনের সাথী এ শ্লোগানে ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় গত ২৬ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলন করে কালনা বইমেলার উদ্বোধন করেছেন বাংলা চলচিত্রের নন্দিত অভিনেতা নায়ক রঞ্জিত মল্লিক, প্রধান অতিথি মন্ত্রী স্বপন দেবনাথ, বিশেষ অতিথি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার সভাপতি ও খোলাচোখ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মানিক মজুমদার, সাব মেজর নরেশ চন্দ্র দাস ( অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, তাপস কুমার কারর্ফা, প্রফেসর রবীন্দ্রনাথ বারুই , Suresh Kumar Jagat I.A.S. kalna Sub Division সুশীল মিশ্রা এবং দেবাশীষ নাগ। জেলা প্রশাসন সহ অনেক বিশিষ্ট গুণী ব্যক্তি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ ছিলো বিশাল বইমেলা প্রাঙ্গন। মানিক মজুমদার এর সম্মানে কবিতা সংসদ, সোনার বাংলা মা একাডেমি, দৈনিক সিনসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দীর্ঘ ৩০ বছর নিরলস ভাবে সাহিত্য সাধনা ও পত্রিকা সম্পাদনা সহ সাংগঠনিকভাবে সাহিত্যের পরিমন্ডলে কাজ করে চলেছেন।
অনান্য খবর
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কর্মী গেল সার্বিয়ায়
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো প্রশিক্ষিত কর্মী গেল সার্বিয়ায়। শনিবার (১২ জুন) ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় ৯ জনকে…
১২ ডিসেম্বর ১৯৭১: বুদ্ধিজীবী হত্যার নীলনকশা করে পাকিস্তান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরুতেই মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পূর্ব পাকিস্তানের প্রতিটি প্রান্তে পর্যুদস্ত হতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনীর…
রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংক উপশাখা শুভ উদ্বোধন
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বুধবার (৮ নভেম্বর) ন্যাশনাল ব্যাংক উপশাখা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন ওই…
