সংবাদদাতা : বই হোক জীবনের নিত্য দিনের সাথী এ শ্লোগানে ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় গত ২৬ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলন করে কালনা বইমেলার উদ্বোধন করেছেন বাংলা চলচিত্রের নন্দিত অভিনেতা নায়ক রঞ্জিত মল্লিক, প্রধান অতিথি মন্ত্রী স্বপন দেবনাথ, বিশেষ অতিথি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার সভাপতি ও খোলাচোখ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মানিক মজুমদার, সাব মেজর নরেশ চন্দ্র দাস ( অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, তাপস কুমার কারর্ফা, প্রফেসর রবীন্দ্রনাথ বারুই , Suresh Kumar Jagat I.A.S. kalna Sub Division সুশীল মিশ্রা এবং দেবাশীষ নাগ। জেলা প্রশাসন সহ অনেক বিশিষ্ট গুণী ব্যক্তি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ ছিলো বিশাল বইমেলা প্রাঙ্গন। মানিক মজুমদার এর সম্মানে কবিতা সংসদ, সোনার বাংলা মা একাডেমি, দৈনিক সিনসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দীর্ঘ ৩০ বছর নিরলস ভাবে সাহিত্য সাধনা ও পত্রিকা সম্পাদনা সহ সাংগঠনিকভাবে সাহিত্যের পরিমন্ডলে কাজ করে চলেছেন।
অনান্য খবর
বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণের বাংলাদেশ এখন…
তারেকের নির্দেশে ইতালিয় গণমাধ্যমে বিএনপি নেতার বক্তব্য, বিপাকে বাংলাদেশিরা
নিউজ ডেস্ক : ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের প্রবেশে নিষে’ধাজ্ঞা আরোপের জন্য ইতালি প্রবাসী বিএনপিপন্থী নেতা শাহ তাইফুর রহমান ছোটনকে দায়ি…
জুলাইতে প্রবাসী আয় এসেছে ১৬০ কোটি ডলার
ঈদ-উল-আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেল বেড়েছে প্রবাসীদের আয় বা রেমিটেন্স প্রবাহ। সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসীরা ১৫৯ কোটি ৭৬…
