পাবনায় জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত
এ কে খান, পাবনা ব্যুরো :
জাতীয় পরিকল্পনা থেকে পুরাতন জেলা পাবনার উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির আলোকে স্থানীয় উন্নয়ন ধারনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পাবনা নাগরিক কমিটি (পিএনসি) এর উদ্যোগে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সংলাপে স্থানীয় উন্নয়নে নাগরিক ঐক্য, নারী-শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি, নাগরিকের বাক-স্বাধীনতা এবং পাবনা জেলার সার্বিক উন্নয়ন অবকাঠামো নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু বলেন, “আজ আমরা এখানে শুধু কথা বলতে আসিনি, এসেছি আমাদের অধিকার, আমাদের দায়িত্ব এবং পাবনার ভবিষ্যৎ নিয়ে ভাবতে। দেশে কথা বলার মানুষ অনেক আছে, কিন্তু কাজের মানুষ অল্প। নিজের ও দেশের উন্নতির জন্য এখন কাজের মানুষ খুব বেশি প্রয়োজন। তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। তাঁর উন্নয়ন দর্শনের অংশ হিসেবেই আমাদের জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় পর্যায়ের উন্নয়ন ঘটাতে হবে। সংলাপে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব এডঃ খন্দকার মাসুদ, গিভেন্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুল, বিশিষ্ট ব্যবসায়ি গোলাম রাব্বানী কামনা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, লতিফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আখতার বিশ্বাস, বাংলাদেশ পেট্রাল পাম্প অনার্স এসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, পাবনা বিসিক সভাপতি আফজাল হোসেন রাজা, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল মামুন (রনু), দপ্তর সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. কাজী রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোয়াল্লেমুল ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান ইমন, অন্যতম সংগঠক মাহবুবুর রহমান, বেড়া উপজেলার সংগঠক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন এবং কাশিনাথপুরের সংগঠক এস এম মহির উদ্দিন কলিসহ জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দলমতের ঊর্ধ্বে উঠে অবকাঠামো, শিক্ষা, কৃষি, শিল্প-বাণিজ্য, জনসেবা ও পরিবেশ রক্ষায় পাবনাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল বাসার খান জুয়েল ও মুন। সংলাপে বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ অংশ নেন।
