মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাড়া দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৫ জুন) শনিবার বিকালে আ’লীগ অফিস চত্বর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা ও একটি বন্যাঢ্য র্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে আ’লীগ অফিসে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রশান্ত বসাক, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক মহাদেব বসাক,ভাইস চেয়ারম্যান ও আ’লীগ সদস্য সোহেল রানা প্রমুখ।এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মি, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আমাদের প্রথম অর্জন হচ্ছে স্বাধীনতা দ্বিতীয় অর্জন হচ্ছে আজকের পদ্মাসেতু,বাংলাদেশকে বিভিন্ন ষড়যন্ত্র করে দাঁবায় রাখতে পারেনি আগামিতেও পারবেনা। অনুষ্টান সঞ্চালন করেন আ’লীগ সদস্য আবু জাহিদ।
অনান্য খবর
টিএমএসএস কর্তৃক অর্থ বাজারে জিরোকুপন বন্ডের লক্ষ্য মাত্রা অর্জনে ড.হোসনে আরা বেগমকে ক্রেস্ট প্রদান।
আব্দুল খালেক পিভিএম,পাবনা উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক দেশের অর্থ বাজারে জিরো…
প্রশ্ন ফাঁস মুক্ত শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা করতে এমবিবিএস ভর্তি পরীক্ষাতে কড়া নজরদারি
নিউজ ডেস্ক: শিক্ষা ব্যবস্থায় একটি কলঙ্কজনক অধ্যায় প্রশ্নপত্র ফাঁস। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় শিক্ষা খাতের সেই কলঙ্ক দূর হয়েছে। বর্তমান…
দুই বছরের মধ্যে গাছ ভর্তি নারকেল হবে
নারকেল (কোকোস নুসিফেরা) ভারতের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোপড়ার গুরুত্ব ছাড়াও এবং নারকেল তেল যা সাধারণত সাবান, চুলের…
