ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী ( ৩৯ ) নামের এক যুবক মারা গেছেন । শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । সোহরাব আলী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে । ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান , ঢাকা থেকে পঞ্চগড় গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব । নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছেন । তাদের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন । আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ।
অনান্য খবর
ঢাকার খননে প্রাণ ফিরছে
ঢাকার নদীরক্ষা প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এতে করে নদী খনন প্রকল্পের কাজ শেষ হলে নদী তার প্রাণ ফিরে পাবে।…
বেনাপোলে রাজস্ব সর্বোচ্চ প্রবৃদ্ধি ৫৭.৫০ শতাংশ
স্থলপথে দেশের সবচেয়ে বড় কাস্টম হাউস বেনাপোল। করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে ছাড়িয়ে গেছে রাজস্ব আদায়ের পরিমাণ। বিগত সময়ের তুলনায় বেনাপোল কাস্টমস…
১৯ ডিসেম্বর ১৯৭১: ইয়াহিয়ার পদত্যাগ ঘোষণা
নয় মাস যুদ্ধের ফসল ঘরে তুলতে পুরো ডিসেম্বর জুড়ে বাঙালি হৃদয়ে একদিকে যেমন বিজয়োল্লাস চলছিলো তেমনি স্বজন হারানোর বেদনায় কাতরাচ্ছিলো…
