উত্তরাঞ্চল পাবনা থেকে বিশেষ প্রতিনিধি : উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া ২৫/৫/২২ তারিখ পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া এরিয়া শাখা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন। শাখা পরিদর্শন পরবর্তী তিনি কর্মকর্তাদের সাথে ঋন বিতরন,আদায়,খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ের কলাকৌশল ও শাখার সার্বিক কার্যক্রম নিয়ে পর্যালোচনা এবং মতবিনিময় করেন। টিএমএসএসের পুষ্পপাড়া শাখার প্রধান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক পিভিএম। প্রধান অতিথি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে যত্নশীল আচরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।পাশাপাশি ঋণের ঝুঁকিমুক্ত রাখার কলাকৌশল নিয়েও তিনি আলোচনা করেন।সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি আব্দুল খালেক পিভিএম কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের পুষ্পপাড়া শাখার কর্মকর্তা শ্রীমতী কামনা রানী, মোছাঃ রিতা খাতুন, মোছাঃ মাহফুজা বেগম,মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ আসলার প্রমুখ।
অনান্য খবর
ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল,হরিপুর, বালিয়াডাঙ্গী সম্মিলিত ওলামা পরিষদ।শনিবার…
মধ্যপ্রাচ্যের ৪ দেশ ও সিঙ্গাপুরে শিগগিরই বিশেষ ফ্লাইট
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্য শিগিরই বিশেষ ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসরকারি…
পাবনার বেড়ায় যমুনা নদীতে রেণু পোনা ধ্বংসের মহোৎসব চলছে
বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার বেড়া থানার অন্তর্ভুক্ত নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া কবরস্থানের পাশে যমুনা নদীতে বিভিন্ন…
