খুলনা রেঞ্জ কমান্ডারের মাগুরার সঞ্জীবন প্রকল্প, জেলা কার্যালয় ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন

খুলনা রেঞ্জ কমান্ডারের মাগুরার সঞ্জীবন প্রকল্প, জেলা কার্যালয় ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন
শেয়ার করুন:
খুলনা রেঞ্জ কমান্ডারের মাগুরার সঞ্জীবন প্রকল্প, জেলা কার্যালয় ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন

এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ মাগুরা জেলার শালিখা উপজেলার সঞ্জীবন প্রকল্প কেন্দ্র, জেলা কার্যালয় ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদর শাখা পরিদর্শন করেছেন। তিনি ২৪ জুন বুধবার পরিদর্শন করেন।  পরিদর্শনকালে তিনি প্রকল্পের কার্যক্রম, সদস্যদের অংশ গ্রহণ, প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের শুরুতে রেঞ্জ কমান্ডার শালিখা উপজেলার সঞ্জীবন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রকল্পের সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। মতবিনিময় সভায় তিনি বলেন, এই সঞ্জীবন প্রকল্প মহাপরিচালক’র সুচিন্তিত পরিকল্পনায় প্রণীত। প্রকল্পটি সদস্য-সদস্যাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে। ভবিষ্যতে এটি একটি উন্নয়ন মডেলে পরিণত হয়ে রাষ্ট্রীয় উন্নয়নের মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য অর্জনে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিবেদিত হয়ে কাজ করতে হবে। তিনি মহাপরিচালক’র উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরে প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সদস্যদের উদ্দেশ্যে উদ্বুদ্ধমূলক বক্তব্য প্রদান করেন। পরে রেঞ্জ কমান্ডার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মাগুরা সদর শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রায় ৬১ লাখ সদস্য-সদস্যা এবং তাদের পরিবারসহ প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত। সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতেও এই ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিদর্শন কালে তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম, সদস্যদের সেবাপ্রদান ব্যবস্থা ও আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানোন্নয়ন ও কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর তিনি মাগুরা জেলা কার্যালয়ের প্রশাসনিক ভবন, অস্ত্রাগার, রেশন স্টোর ও ভাণ্ডার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সংরক্ষণ ব্যবস্থা, নিরাপত্তা কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন। সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি দক্ষতা, স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে রেঞ্জ কমান্ডার সঞ্জীবন প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, জেলা কার্যালয়ের কার্যক্রমকে আরও জন কল্যাণমুখী,গতিশীল ও কার্যকর ভাবে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। এ সময় মাগুরা জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও আনসার-ভিডিপি’র নানা পদবীর কর্মকর্তা, সদস্য, সদস্যা প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: