শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের মিনি খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই মিনি খামারের ১টি ঘর ভস্মীভূত হয় ও আগুনে পুড়ে ২ টি গাভী ও ৬ টি ছাগল মারা যায়। এতে ওই মিনি খামারের মালিক কৃষক জামান মিয়ার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।আজ ২৮ জানুয়ারি ভোরে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামের মৃত মকসেদ মিয়ার ছেলে মোঃ জামান মিয়ার মিনি খামার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া জানান,অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে তাদের সরকারি সাহায্যে প্রয়োজন, ইউনিয়ন পরিষদের থেকেও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনান্য খবর
ইতিবাচক ধারায় ফিরছে আমদানি রপ্তানি
করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে আমদানি-রপ্তানি বাণিজ্য। করোনা প্রতিরোধে কঠোর ও সীমিত লকডাউনের মধ্যেও ব্যবসা-বাণিজ্য…
পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে বাণিজ্যমেলা
দীর্ঘ একযুগের চেষ্টার পর অবশেষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা পূর্বাচলের স্থায়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রবিবার চীনা কর্তৃপক্ষ ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ…
প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার
দেশের সকল স্তরের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা সেবা পায় সেদিকে বদ্ধ পরিকর বর্তমান সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও যাতে…
