কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

শেয়ার করুন:

কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
সভাপতি এম. রশিদ আলী, সাধারণ সম্পাদক আরিফ বিন খন্দকার অপু

আঃ খালেক খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার পরামর্শ ও দিকনির্দেশনায় সারাদেশ ব্যাপী পেশাজীবী দলের কার্যক্রম সম্প্রসারণ সহ কমেটি গঠন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম রাসেল যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুবের সুপারিশক্রমে এম. রশিদ আলীকে সভাপতি ও মো. আরিফ বিন খন্দকার অপুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আসাদুল হক, সহসভাপতি মো. রেজাউল করিম ও মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু, আশিকুর রহমান আকাশ ও আব্দুল হাকিম। সাংগঠনিক সম্পাদক মো. রোকোনুজ্জামান কল্লোল, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও মো. মহির উদ্দিন প্রমূখ। এ ছাড়া দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. নুরনবী মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিম্মা সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, শিক্ষা সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রিশাদুজ্জামান রিশাদ, সমাজকল্যাণ সম্পাদক অ্যাড, আব্দুল মোত্তালেব ও যুব ও ক্রীড়া সম্পাদক মো. শামীম হোসেন। কমিটিতে ১১ জনকে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটি অনুমোদন প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলকে দেশের সর্বস্তরের পেশাজীবীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নতুন নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রাম জেলার পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানাচ্ছি।’
এদিকে কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা। অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রাম জেলার পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

শেয়ার করুন: