মির্জা অপুর ফেসবুক পেজ থেকেঃঃ আজ সকালে আমার বড় বোনকে আরিচায় পৌছে দিতে গেলাম কাজিরহাট স্পিড বোট পল্টনে।নিয়ম মাফিক ২০০ টাকা করে ৩টা টিকিট কিনে পল্টনে দাড়াতেই ৫ টাকা দাবী,দিলাম সেখানে ১৫ টাকা।স্পিড বোটে তিনটা ব্যাগ দিতেই ড্রাইভার এলোমেলো কথা শুরু করে দিল।তিনটা ব্যাগের মধ্যে ২ বাজারে ব্যাগ একটাতে ৫কেজি মাংস আরেকটিতে শুধু একটা বাংগি সেটা রাস্তায় দেখে কিনেছিলাম। আর ১টা কাপড়ের লাগেস।ড্রাইভারের দাবী অতিরিক্ত টাকা দিতে হবে ব্যাগের জন্য।আমি টাকা দিতে অপারগতার কথা বলা মাত্রই স্পিড বোট থেকে আমার ব্যাগ গুলো নামিয়ে দিয়ে বললো আপনাদের আমি নেব না।তখন আমি বললাম আপনার এ বোডের মালিক কে তখন সে খুব দাম্ভিকতার সাথে আমাকে বললো এটা রেজাউল হক বাবুর বোড চেনেন উপজেলা চেয়ারম্যান। আমি শুধু তাকে বললাম ভাই আপনি তার ড্রাইভার ঠিক আছে আপনি কিন্তূ চেয়ারম্যান না।তখন সে উত্তরে বললো চেয়ারম্যানের কল দেন কল দিয়ে যা পারেন আমাকে করেন।এই হলো ক্ষমতা তবে এরাই আবার সে সকল ক্ষমতাবানদের ক্ষমতাচ্যুত করার রাস্তা বের করে দেন।তাই সকল ক্ষমতাবানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এ গুলো সামাল দিতে হবে।আজ একটা জিনিস সরাসরি অনুভব করলাম আমাকেই যেভাবে হেনস্থা করলো তারা তাহলে সাধারণ যাত্রীদের সাথে কেমন করেন আল্লাহ জানেন।অবশ্য কে যেন পরে এসে বললো ভাই আপনাকে চিনতে পারে নাই।উত্তরে আমি শুধু বললাম ভাই আমাকে চেনার কথা আসছে কেন আমি সাধারণ যাত্রীদের মতোই সব নিয়ম কানুন মেনে এখানে এসেছি।পরবর্তীতে আরিচা থেকে আসা একটা বোড রিজার্ভ করলাম এখন টিকিট ৩ টা কি হবে?পল্টনে থাকা একজন ব্যাক্তি বললো আমি আপনার বোডের ভাড়া থেকে ৬০০ টাকা মাইনাচ করে দেবনে সমস্যা নাই আপনে চলে যান।আরিচা যাওয়ার পর আমার বোডের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ভাড়া পেয়েছেন সে বলবো না পাইনি আপনি দেন। তার মানে এখানেও বাটপারি টাকা ৬০০ গায়েব। এই হলো কাজিরহাট ঘাটে বর্তমান অবস্থা।
অনান্য খবর
পাবনায় বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ যুবক আটক
পাবনায় বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ যুবক আটক এ কে খান : পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ এর নির্দেশনায়…
চালু হতে যাচ্ছে মালয়েশিয়ায় শ্রমবাজার
মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এ নিয়ে আলোচনা করতে আগামী ২৪ কিংবা ২৫ নভেম্বর ঢাকায়…
পাবনায় উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ্যাস্টাস পৌর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রাতুল ইসলাম সুমন: সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড মোঃ আব্দুল হান্নান । স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্ট এর পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, মহাব্যবস্থাপক মোঃ আবু তাহের, সহকারি মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিচালনা পরিষদের সদস্য রবিউল ইসলাম চৌধুরী ডাবলু, মোঃ হারুন অর রশিদ ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। প্রতিযোগিতার শুরুতেই ছিল শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর মার্চ পাস এবং ডিসপ্লে । পরে দৌড় ,হাই জাম্প, লং জাম্প, যেমন খুশি তেমন সাজসহ ৫২ টি ইভেন্টে স্কুলের ২শ ৭০ জন প্রতিযোগী অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
