বুলবুল হাসান : বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার রবিবার ১ লা মে ২০২২ ইং নতুন ভারেঙ্গা ইউনিয়নের চারা বটতলা স্থ সোনাপদ্মা গ্রামের জৈনক এক অসহায় বৃদ্ধাকে ইদুল ফিতর উপলক্ষে উপহার হিসাবে বৃদ্ধাকে এক টি শাড়ি খাদ্য সামগ্রী হিসাবে পঁচিশ কেজি চাউল, দুইকেজি আলু, দুইকেজি রসুন, এককেজি পেয়াজ, আধা কেজি কাঁচা মরিচ, দুই কেজি তেল, এক কেজি মসুর ডাউল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্ছি গুড়া দুধ বিতরণ করেন। এ সময় বৃদ্ধা শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পরিবারের সদস্যদের বৃদ্ধার যত্ন নেওয়ার পরামর্শ দেন। বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার করোনা কালীন সময়ে যোগদানের পর থেকে ই বেড়ার অসহায় দুস্থ মানুষের পাশে রাত দিন থেকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের মুখে হাসি ফুটাইতে কাজ করে চলছেন। বর্তমানের বেড়া বাসির কাছে মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিতি পেয়েছে।
অসহায় বৃদ্ধাকে ঈদ উপহার দিলেন বেড়া মডেল থানার ওসি, অরবিন্দ সরকার
