খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পরবর্তী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পরবর্তী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পরবর্তী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত।

আঃ খালেক খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশন ও পরামর্শক্রমে সারা দেশব্যাপী পেশাজীবীদের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। দেশব্যাপী কমিটি গঠনের পাশাপাশি দলীয় নানা কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালন পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার খুলনা জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ
মনিরুজ্জামান মনি।বিশেষ আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম  রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন টিটো ও খুলনা জেলা পেশাজীবী দলের সভাপতি এডভোকেট এস এম মনজুর কাদের মিঠু, এস এম ইকবাল হাসান তুহিন, শেখ সারাফাত হোসেন দুলু প্রমূখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পেশাজীবী দলের সহসভাপতি মিজানুর রহমান টিংকু, সাতক্ষীরা পেশাজীবী দলের  সভাপতি ও  সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম ও শেখ সোহরাব হোসেন বাবু।জাতীয়তাবাদী ক্রীড়া দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, জুলফাত ইলা আগা, আলমগীর কবির রুবেল, ইউসা জহির, জসীমউদ্দীন লাবু, মাহবুব হাসান মুন্না, জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক তাওহিদ রসুল শিমুল, জেলা সাংগঠনিক সম্পাদক জুবায়ের মোরশেদ, জেলার সিনিয়র সহসভাপতি মোজাহারুল ইসলাম, মোঃ হামিদুর রহমান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল হোসেন শান্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ এনামুল হক বাচ্চু সহ পেশাজীবী দল ও বিভিন্ন পেশাজীবী পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমগ্র পেশাজীবীদের দক্ষ শিক্ষিত একতাবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব, দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনজুর হাসান অপু। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ, জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠন ও বিএনপি’র নেতৃবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: