আনসার-ভিডিপি’র ঢাকা রেঞ্জের ভার্চুয়াল সভায় শ্রেণীকৃত ঋণ আদায় ও সমন্বয় জোরদারের আহ্বান

আনসার-ভিডিপি'র ঢাকা রেঞ্জের ভার্চুয়াল সভায় শ্রেণীকৃত ঋণ আদায় ও সমন্বয় জোরদারের আহ্বান
শেয়ার করুন:

আনসার-ভিডিপি’র ঢাকা রেঞ্জের ভার্চুয়াল সভায় শ্রেণীকৃত ঋণ আদায় ও সমন্বয় জোরদারের আহ্বান

এ কে খান :

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম গতিশীল করা, নতুন ঋণ বিতরণের সুযোগ সম্প্রসারণ ও বাহিনীর সঙ্গে ব্যাংকের সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা রেঞ্জে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ১৪ জুন তারিখে অনুষ্ঠিত জুম সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, বিএএমএস, বিভিএমএস। সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার জেলা কমান্ড্যান্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।সভায় শ্রেণীকৃত ঋণ আদায়ের কার্যকর কৌশল, নতুন ঋণ বিতরণের সুযোগ ও পদ্ধতি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভাপতির বক্তব্যে রেঞ্জ কমান্ডার  উপমহাপরিচালক মো. আশরাফুল আলম শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় বাস্তবায়নাধীন ‘সঞ্জীবন প্রকল্প’র সফল বাস্তবায়নে আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংক ও আনসার-ভিডিপি’র কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।তিনি বাহিনী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ ও সহযোগিতা মূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করার আহ্বান জানান। এ সময় তিনি ঋণ ব্যবস্থাপনা, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি জোরদার এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অংশগ্রহণকারীরা সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের জন্য সেবার পরিধি সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন: