নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ প্রকল্পে চাঁদাবাজি : তিন আসামি গ্রেফতার

নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ প্রকল্পে চাঁদাবাজি : তিন আসামি গ্রেফতার
শেয়ার করুন:

নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ প্রকল্পে চাঁদাবাজি : তিন আসামি গ্রেফতার
এ কে খান, পাবনা ব্যুরো :
নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ প্রকল্পে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও কাজের পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। শুক্রবার ২২ মে দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কিলার মাসুদ রানা (৩৫), সজল (৩২) ও নকশাল ইসমাইল (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই জাকারিয়া মাসুদ ও এসআই মো. মহিদুল ইসলাম’র সমন্বয়ে একটি বিশেষ টিম সারারাত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ প্রকল্পে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মারধর ও বিভিন্ন ভাবে কাজের বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। সর্বশেষ ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন: