বগুড়ায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বগুড়ায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

বগুড়ায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত
এ কে খান :
বগুড়া ১৬ এপ্রিল : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক’র স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত গাক চক্ষু হাসপাতাল কর্তৃক আয়োজিত ও অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’র সহযোগিতায় “সমন্বিত ছানি সেবা প্রকল্প”র আওতায় পিকেএসএফ’র সহযোগী সংস্থাসমূহ পিও এর অংশ গ্রহণে একটি আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ১৬ এপ্রিল বগুড়ার বনানী গাক টাওয়ার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের ২০টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কর্ম গাক’র উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ-এর আঞ্চলিক প্রতিনিধি রঞ্চু সাহা ও গ্রাম উন্নয়ন কর্ম গাক’র প্রকল্প ফোকাল পারসন ও সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার প্রমূখ। সভায় বক্তারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করণে বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে ছানি অপারেশন কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও কার্যকর ভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয় সভার মাধ্যমে অংশ গ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে ও দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আরও বেগবান হবে। সভাটি সঞ্চালন ও পরিচালনা করেন গাক চক্ষু হাসপাতালের সহকারি ব্যবস্থাপক মোঃ মুজাহিদুল ইসলাম।

শেয়ার করুন: