পাবনায় পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:
পাবনায় পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এ কে খান :
পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ১৬ এপ্রিল বুধবার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। পাবনা জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ এ মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশ গ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যদেরকে ডিসিপ্লিন মেনে পেশাদারিত্বের সাথে নিজ নিজ অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। মাস্টার প্যারেডে, প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ। পরে সকাল ১০ টায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় বিগত মাসের প্রস্তাবিত সকল কল্যাণমূলক প্রস্তাব সমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাশ রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ স্বচ্ছ সুন্দরভাবে সম্পাদন করার লক্ষ্যে ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা  ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা  হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা,  অফিসার ইনচার্জগন, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগনকে  বিভিন্ন গুরুত্বপূর্ণ  দিক নির্দেশনা প্রদান করেন। মার্চ মাসের ওয়ারেন্ট  তামিল, ক্লোলেস মামলা রহস্য উদঘাটন আসামি গ্রেপ্তার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ থানার স্বীকৃতি স্বরূপ ৫ জন অফিসার কে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি পিআরএল গমন কারি ২ জন কে ক্রেস্ট ও জায়নামাজ উপহার প্রদান করা হয়। এসময় পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপারগন, পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও অন্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন: