বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন

বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন
শেয়ার করুন:

বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন
এ কে খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়তাধীন, বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও কারিগরি সহায়তায় স্মার্ট মিনি গার্মেন্স প্রকল্পের তরফ সরতাজ মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ৮ মার্চ নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে এ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিবর্গ ও রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর মোঃ শফিউল আল আজিজ, বগুড়া শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক কাজী মোঃ রাশেদুল হাসান ও গ্রাম উন্নয়ন কর্ম গাক’র নারী ও জেন্ডার স্পেশালিস্ট প্রশিক্ষক তাসমিম মেহজাবিন প্রমূখ। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রিসোর্স পার্সনরা নারী ও কন্যার অধিকার, নারীর কর্মসংস্থান, নারী শিশুর পড়াশুনা ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তারা নারী ও কন্যার অধিকার বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কর্ম গাক’র বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। এ ছাড়াও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ গ্রহণ করেন এবং নারী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা, নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও নারী শিশুর পড়াশুনা নিশ্চিত করণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে একটি সংক্ষিপ্ত র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ধরনের আয়োজন সমাজে নারী ও কন্যার অধিকার, নারীর কর্মসংস্থান এবং নারী শিশুর পড়াশুনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, গাক’র উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রিসোর্স পার্সোন ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: