বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
এ কে খান :
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পযায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত ড. এনামূল হক আট এন্ড কালচারাল একাডেমি কর্তৃক আয়োজিত বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। শনিবার ২১ ফেব্রুয়ারী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বগুড়ার টিএমএসএস বিনোদন জগতে অবস্থিত একাডেমির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।পরে সকাল ৯টায় অস্থায়ী ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, একাডেমির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ আল আমিন আকন্দ, অধ্যক্ষ মোঃ আঃ হান্নান, কিউরেটর নাদিরা পারভিন, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে বিকেল ৪টায় টিএমএসএস বিনোদন জগতের মূল মঞ্চে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি ভাষা শহীদদের স্বরণে ও ১৯৫২ এর ভাষা আন্দোলনের নানা দিক তুলে ধরেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, পরামর্শক প্রশাসন তোফাজ্জল হোসেন ও অন্য কর্মকর্তা প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন টিএমএসএস’র পরিচালক জিজি এন্ড আই টি পরিচালক মাহাবুবর রহমান, পরিচালক শুভাশীষ সাহা, উপ-পরিচালক মোঃ শাফি পারভেজ, একাডেমির অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীগণ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তারা বর্তমান প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, টিএমএসএস’র আওতাধীন পরিচালিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
