রংপুরে টিএমএসএস’র টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
এ কে খান :
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএসের রংপুর ডোমেইন কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে হেম গ্র্যান্ড সেক্টরের উদ্যোগে দুই দিন ব্যাপী এক কর্মশালা গত ১৯ ও ২০ জুলাই ২০২৫ তারিখে টিএমএসএস’র ট্রেনিং সেন্টার রংপুরে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় হেম সেক্টরের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তরুণদের উদ্যোক্তা করতে হলে তাদের মধ্যে সে মোতাবেক কাজ করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন টিএমএসএস সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে সে মোতাবেক কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের রংপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া। অন্যদের মধ্যে টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম বক্তব্য দেন। তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের আহবান জানান। তিনি টিএমুসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। অন্যদের মধ্যে টিএমএসএসের জিজি এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান বক্তব্য দেন। এ ছাড়ও সংস্থার বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন এ কর্মশালায় অংশ গ্রহণ করেন, যা তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার (পিও), শাখা প্রধান, রিজিয়ন প্রধান ও জোন প্রধানগম। তাঁদের সক্রিয় অংশ গ্রহণ এবং মূল্যবান মতবিনিময় কর্মশালাকে আরও সমৃদ্ধ করেছে। কর্মশালায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হেম গ্র্যান্ড সেক্টর এর ডোমেইন কার্যক্রমের টেকসই উন্নয়ন শীর্ষক এই কর্মশালাটি টিএমএসএস’র প্রশিক্ষণ কেন্দ্রের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সময় বক্তারা ডোমেইন কার্যক্রমে উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অংশ গ্রহণকারীরা দলবদ্ধ আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ করেন। কর্মশালার সমাপনী দিনে অংশ গ্রহণকারীরা বলেন, এই কর্মশালাটি তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। তাঁরা প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। হেম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কর্মশালা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে তাঁদের সকল স্তরের কর্মীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে ডোমেইন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারেন। এই কর্মশালাটি হেম গ্র্যান্ড সেক্টরের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।