টিএমএসএস এর ক্ষুদ্র ঋণের সাফল্য ও তৃণমূলের পরামর্শ —

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের দেশ ব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সংস্থার অর্থায়নে পরিচালিত টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩  মোঃ সোহরাব আলী খান সম্প্রতি সংস্থা পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের আওতায় পরিচালিত একটি গ্রাম সংগঠন গ্রুপে সরেজমিন পরিদর্শনে গিয়েছিলেন। গ্রুপটির সদস্যদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে  আলোচনা ও মতবিনিময় করেছিলেন। তিনি তাদের কাছে জানতে চাইলেন, তারা কেমন আছেন, কে কি করছেন, খোঁজ নিলাম তাদের ছেলেমেয়েদেরও। তিনি আরো জানতে চাইলেন, আমাদের প্রতি তাদের প্রত্যাশা কি, আমাদের প্রতি তাদের পরামর্শই বা কি ইত্যাদি। আলোচনা ও মতবিনিময়ে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কোন প্রকার সংকোচ ছাড়াই চমৎকার ভাবে নিজেদের বিষয়ে বলছিলেন। এখন কে কি করছেন, কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়, সন্তানদের ভবিষ্যৎ, পরিবারের সকলের সুস্থ থাকা সব বিষয়েই তাদের জানাশোনা অত্যন্ত পরিস্কার।
উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান কে তারা খোলামনে বিভিন্ন পরামর্শ দিলেন, আপনাদের জন্য আমাদের আরও কি কি করা দরকার তা সোহরাব আলী খান তাদের কাছে আলোচনায় জানতে চান।আলোচনায় কোন প্রকার জড়তা ছিলনা তাদের। অনেকেই তাদের ঘড়বাড়ী তৈরি, সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী ঋণ, প্রতিটা ফসলের মৌসুমে স্বল্প মেয়াদী ঋণ, সন্তানদের শিক্ষার জন্য ঋণ, কারিগরি প্রশিক্ষণ বাড়ানো প্রভৃতি বিষয় উপস্থাপন করলেন তারা। গ্রুপের চারদিকে প্রায় সকল সদস্য পরিবারেরই পাকা বাড়ী দেখা গেল। প্রত্যেকেই পরিকল্পিত ভাবে পরিশ্রম করছেন। নিজেদের ভাগ্য নিজেরাই নির্মাণ করছেন। তিনি বলেন, সব মিলিয়ে মনে হচ্ছিলো  উনারা যেমন নিজেদের বিষয়ে সচেতন, তেমনি সমাজ বিষয়েও ভালো ধারণা রাখেন। ক্ষুদ্র ঋণের এটাই হয়তো সবচেয়ে বড় সাফল্য। ভালো থাকুক দেশ ও জাতী, ভালো থাকুক দেশের প্রতিটা পরিবার। এগিয়ে যাক আমাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সকল সদস্যের পরিবার। এগিয়ে যাক টিএমএসএসের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড। উপস্থিত সকলেই টিএমএসএস পরিবার, টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

শেয়ার করুন: