এ কে খান :
পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ২০ নভেম্বর সকাল সারে আট টার সময় অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন করেন পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন। এ সময় জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার প্যারেডে অংশ গ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পুলিশের দায়িত্ব, কর্তব্য, করণীয় ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যদেরকে ডিসিপ্লিন মেনে পেশাদারিত্বের সাথে নিজ, নিজ দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য আহ্বান জানান। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। পরে সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় পাবনা জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
