শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের মিনি খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই মিনি খামারের ১টি ঘর ভস্মীভূত হয় ও আগুনে পুড়ে ২ টি গাভী ও ৬ টি ছাগল মারা যায়। এতে ওই মিনি খামারের মালিক কৃষক জামান মিয়ার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।আজ ২৮ জানুয়ারি ভোরে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামের মৃত মকসেদ মিয়ার ছেলে মোঃ জামান মিয়ার মিনি খামার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া জানান,অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে তাদের সরকারি সাহায্যে প্রয়োজন, ইউনিয়ন পরিষদের থেকেও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনান্য খবর
যেভাবে বাংলাদেশ-ভারতের সম্পর্ক নষ্ট করতে চাইছে সুবীর ভৌমিকের ‘দ্য ইস্টার্ন লিংক’
দ্য ইস্টার্ন লিংক’ একটি ভুঁইফোড় নিউজ পোর্টাল, মাত্র কয়েক মাস আগেও যার নাম কেউ শোনেনি বললেই চলে। কিন্তু এই নিউজ…
মঙ্গলবার থেকে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ
আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম। ওইদিন বেলা ১১টায়…
দ্বিতীয় ডোজ টিকা গ্রহিতা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে
দেশে সাড়ে ১১ লাখেরও বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার করোনা ভাইরাসের টিকা বিষয়ক তথ্য…
