পাবনার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধি :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের সভা কক্ষে  আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু সভায় সভাপতিত্ব করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, সিনিয়র শিক্ষক মোঃ ইমরান আলী সরকার ও শিক্ষক প্রতিনিধি মোঃ শাহীন আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম,মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন,শিক্ষক প্রতিনিধি মোছা সাহানাজ পারভীন ও রত্না রানী অধিকারী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব,বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের কালরাতে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মির্জা মোঃ বখতিয়ার উদ্দিন। এ সময় বিদ্যালয়ের সকল কর্মচারী,এলাকার গন্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আরাফাত রহমান মৃদুল। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন: