গাইবান্ধায় গাক কর্তৃক অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন:

উত্তরাঞ্চল প্রতিনিধি :

উত্তর জনপদের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর অর্থায়নে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।গাক এর পরিচালক পংকজ কুমার সরকারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ অলিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান ও গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এসি ল্যান্ড মোঃ আলাউদ্দিন।গাক’র সিসি (উত্তর) মোঃ আব্দুর রহিম এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় বলেন,এ অঞ্চলের শীর্তাত দরিদ্র মানুষের শীত নিবারণে গাক’র এই মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।তিনি সমাজের বিত্তবান লোকদের এধরনের কাজে এগিয়ে আশার জন্য উদাত্ত আহবান জানান। তিনি আরো বলেন,গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজিও দেশের বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এসকল সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা  করায় তিনি গাক এর কর্মকর্তা ও  সংস্থার ভূয়সী প্রশংসা করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৭০০ জন অসহায় ও সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।এ সময় উপজেলা,জেলা প্রশাসনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, এনজিও কর্মী,গাকের বিভিন্ন কর্মকর্তা,এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী,নানা শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: