বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইন কর্তৃক আয়োজিত এরিয়া ও জোনাল প্রধানদের সমন্বয়ে ২০২২-২২ অর্থ বছরের অগ্রগতি ও ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা ২১ অক্টোবর ঢাকার মিরপুর ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইনের,ডোমেইন প্রধান পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম।সারাদিন ব্যাপি কর্মশালায় সংস্থার কার্য অগ্রগতি পর্যালোচনা করণ ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি কর্মশালায় নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মশালায় বকেয়া ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করেন।তিনি সংস্থার বার্ষিক বাজেট ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানানো হয়।বিশেষ অতিথি টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম বলেন,তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে ।কর্মশালায় ঢাকা ডোমেইন-২ এর আওতাধীন ৪ জন জোন প্রধান ও ২০ জন এরিয়া প্রধান অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনান্য খবর
রপ্তানি বাড়াতে নজর
বৈশি^ক মন্দার মধ্যেও সচল ছিল দেশের রপ্তানি খাত। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় সরকার। চলমান বৈশি^ক মহামারী করোনার প্রকোপ থেকে…
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা
অফিস, দোকানপাট ও গৃহস্থালি বর্জ্যে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর আমিন বাজারে হতে যাচ্ছে দেশের…
অর্ধেক দামে চীন থেকে সিরিঞ্জ কিনছে সরকার
কোভিড ১৯-এর টিকা দিতে চীন থেকে ৯ কোটি অটো-ডিজাবল (এডি) সিরিঞ্জ কিনছে সরকার। এ ক্ষেত্রে দেশীয় কোম্পানি থেকে সিরিঞ্জ না…
