ডলার সংকট কাটাতে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো অনৈতিক প্রতিযোগিতা করছে। যে ব্যাংক বেশি দাম দিতে পারে তারাই রেমিট্যান্স পাচ্ছে। এই সমস্যা সমাধানে রেমিট্যান্স কেনার ক্ষেত্রে এক রেট নির্ধারণের সুপারিশ করেছে ব্যাংকগুলো।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সুপারিশ করে ব্যাংকগুলো। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আফজাল করিমবৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আফজাল করিম বলেন, ডলারের দাম যাতে আর না বাড়ে আমরা সে ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি। বাজার স্থিতিশীল করতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হবে। এজন্য আরও সপ্তাহ খানেক সময়ের প্রয়োজন। শিগগিরই ডলার সংকট কেটে যাবে বলে তিনি জানান। এবিবির চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন বলেন, ডলার মার্কেট নিয়ে আগামীতে কোন ধরনের নীতিমালা করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। শনি-রোববারের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।তিনি আরও বলেন, আমাদের দেশের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অনেকটাই পজিটিভ। পার্থক্যটা অনেকাংশে কমে এসেছে। ভবিষ্যতে এ ঘাটতি আরও কমে আসবে। সুতরাং ডলার সংকট খুব বেশিদিন থাকবে না বলেও আশা করছেন তিনি। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিনবৈঠক শেষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, ত্রিপক্ষীয় বৈঠক আরও ২-৩ দিন চলবে। বাস্তবে মার্কেটের অবস্থা কী তা বোঝার চেষ্টা করছি আমরা। যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত জানা যাবে।প্রসঙ্গত, ডলার বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় কিছুদিন আগে ছয়টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। নতুন করে আরও ছয়টি ব্যাংককে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো কোনো ব্যাংক ডলার বিক্রিতে ৭৭০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে বলে অভিযোগ আছে।নতুন করে চিঠি পাঠানো ৬ ব্যাংক হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক ও ব্যাংক এশিয়া এবং বিদেশি বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন-এইচএসবিসি।বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, ডলার নিয়ে অতিরিক্ত মুনাফার অভিযোগে ছয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেগুলো হলো ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এসব ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে সরিয়ে দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। আমদানি বেড়ে যাওয়া ও প্রবাসী আয় কমার কারণে দেশে মার্কিন ডলারের সংকট সৃষ্টি হয়েছে। ফলে দিন দিন বাড়ছে দাম। অপরদিকে ডলারের বিপরীতে পতন হচ্ছে টাকার মান। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে ৯৫ টাকা দরে, গত আগস্টে যা ছিল ৮৫ টাকা।
অনান্য খবর
গণহত্যার স্বীকৃতি বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি নিয়ে বাংলাদেশে শুক্রবার শুরু হচ্ছে এক আন্তর্জাতিক সম্মেলন। দু’দিনব্যাপী এই সম্মেলনে…
২০৪১ সালের আগেই দেশ উন্নত হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আর আমরা স্বল্পোন্নত দেশ নই, আমরা এখন উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ২০৪১…
সারাদেশে ২৪১টি ডিজিটাল হাটের উদ্বোধন
অনলাইনে কুরবানির পশুর হাট উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সারাদেশে অনলাইনে ২৪১টি ডিজিটাল হাট যুক্ত করা…
