মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক রাতে কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তি বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্নের জন্য করবস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, ট্রাউজারসহ কাপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরবর্তী আমিসহ আমার সঙ্গে থাকা লোকজন দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে ৷ এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
অনান্য খবর
নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা আইন হচ্ছে
দেশে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আইন হচ্ছে। এই আইনের অধীনে স্বাস্থ্যসেবা গ্রহীতাদের সুরক্ষা দেওয়া হবে। একই সঙ্গে…
পাবনায় ওসাকা পরিচালিত এসএইপি প্রকল্পের সমাপনি অনুষ্ঠিত
এম এ খালেক খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার উদ্যোগে পরিচালিত পাবনায় মিনি গার্মেন্টস শিল্প…
ভিক্টিম পরিবারকে জরিমানার ৩০ শতাংশ দেওয়ার পরিকল্পনা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ক্রাইম ভিক্টিম (অপরাধের শিকার) হওয়া ভুক্তভোগীদের পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছে…
