বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে মোবাইল কোর্টে মিস্টান্ন ভান্ডার কে জরিমানা। বৃহস্পতিবার ১৪ জুলাই বিকেলে বেড়া উপজেলার নির্বাহী অফিসার সবুর আলীর দিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হাটুরিয়া বাজার এলাকার সুগন্ধা মিস্টান্ন ভান্ডার ও মোহন গঞ্জ বাজার এলাকার নাঈম মিস্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে হোটেল পরিচালনা করা, নোংরা মিষ্টির রস ব্যবহার করে মিষ্টি তৈরী করার অপরাধে দুই টি মিষ্টির দোকানে জরিমানা করা হয়।অভিযানে দুই জনকে অভিযুক্ত করা হয় সেই সাথে দুই টি পৃথক মামলা করা হয়। অভিযুক্ত প্রত্যেকে চার হাজার টাকা করে সর্বমোট ৮০০০/=(আট হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, হোটেল মালিকদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার মানুষের কাছে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। তাঁর কর্মকান্ডে এলাকার মানুষ দারুন সন্তষ্ট, কাজের প্রতি প্রজ্ঞাবান এই রিজু তামান্নাকে অনেকেই এলাকার জন্য একটি আশির্বাদ হিসেবে মনে করছেন।
অনান্য খবর
বেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত
বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর…
বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: পাবনায় আযম খান
বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: পাবনায় আযম খান এ কে খান : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ…
থাইল্যান্ডে আটকেপড়া ৬৮ বাংলাদেশী ফিরছেন
থাইল্যান্ডে আটকেপড়া ৬৮ বাংলাদেশী নাগরিক বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ বিমানের…
