মাহাবুব আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলা হলরুমে ইউএনও বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,থানার ওসি তাজুল ইসলাম,হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন দলের পদে থাকা রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ,৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিজিবি কমান্ডারগন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। সভায় বক্তরা বলেন, আইন শৃঙ্খলা কমিটির চোরাচালান, মাদক দ্রব্য, চুরি,বাল্যবিবাহ সহ নানান দিক বিষয়ে তুলে ধরা হয়। সীমান্ত এলাকায় রাস্তাগুলো দ্রুত ব্যাবস্থা নেওয়া জন্য আলোচনা করেন।অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ঈদের মধ্যেও আমাদের বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছু বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করে অব্যাহত রেখেছি এবং পাশাপাশি আপনাদের সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য।
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস কর্তৃক আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতিকে সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধি : উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রখ্যাত নারী…
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ৪৩ বর্ষ পূর্তি অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন পেট্রোবাংলার এখতিয়ারাভূক্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪৩ বর্ষ…
ঢাকায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
আঃ খালেক খান পিভিএম।। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার খিলগাঁও সংগঠনের…
