বেড়া (পাবনা) প্রতিনিধি : বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নে রবিবার ৩ জুলাই বিকেল ৫ ঘটিকার সময় বক্তারপুর গ্রামের নদী ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সবুর আলী । পরিদর্শন শেষে নিয়মিত কাজের অংশ হিসেবে নবনির্মিত বক্তারপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনের সময় মাটি ভরাট কাজের খোঁজ খবর নেন। তিনি বলেন মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় উপস্থিত সকলের উদেশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সবুর আলী বলেন মানবিক দিক বিবেচনায় নদী ভাঙ্গনে ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সার্মথ্যবানদের এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে নদী ভাঙনরোধে প্রয়োজনে জিও ব্যাগ ফেলার ওক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু দাউদ পুরান ভারেঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কালাম মন্ডল মোঃ তোফাজ্জল হোসেনে জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ আজিবর মহুরি সাংবাদিক শিক্ষক মসজিদের ইমাম স্কুলের ছাএ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনান্য খবর
শ্রীলঙ্কার সেমির স্বপ্ন কঠিন করে দিল দক্ষিণ আফ্রিকা
জয়ের ভিতটা আসলে গড়ে দিয়েছিলেন বোলারররা। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা বাকি দায়িত্বটা খুব সহজেই শেষ করলেন। চেস্টার লি স্ট্রিটে একতরফা…
বাংলাদেশ আনসার-ভিডিপি’র ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
বাংলাদেশ আনসার-ভিডিপি’র ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন এ কে খান : ঢাকা : ১৩ জুলাই দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম…
বাংলাদেশ যথাসময়ে টিকা পাবে, ঢাকাকে জানিয়েছে দিল্লি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যথাসময়ে করোনাভাইরাসের টিকা পাবে বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো…
