পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস ও বিসিএল গ্রুপ কর্মকর্তাদের সাথে ইডকল কর্মকর্তাদের বৈঠক গত ২৯/৬/২২ তারিখ বগুড়ার টিএমএসএস হোটেল মমইনে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বৈঠকে নিজে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বিসিএল গ্রুপের সারোয়ার মোহাম্মদ বাবু,মোঃ মওদুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।ইডকলের নির্বাহী পরিচালক আলমগীর মোরশেদ,চিপ ইনভায়রনমেন্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক,ভাইস প্রেসিডেন্ট মোঃ হামিদ ইকবাল ও সিফাত মনজুর উপস্থিত ছিলেন।ইটকলের সাথে টিএমএসএস ও বিসিএল গ্রুপের বর্তমান ও সম্ভাব্য প্রজেক্ট সমূহে বিনিয়োগ বিষয় নিয়ে কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।ড.হোসনে আরা বেগম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।এ বৈঠকে অন্যদের মধ্যে টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম,টিএমএসএসের শিক্ষা ও ট্রেনিং বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান,পরিচালক মোঃ জাহিদুর রহমান,পরিচালক নাসরিন নবী,মোঃ মহিদুল ইসলাম সহ টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
Comparing Top Online Casinos for High-Stakes Players and VIP Experiences
For high-stakes players seeking exceptional gaming experiences online, selecting the right casino hinges on multiple factors that ensure exclusivity, security,…
পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলার বার্ষিক জেলা সমাবেশ ২০২২গতকাল মঙ্গলবার ২১/৬/২২…
শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী
শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী ইসলামপুর, জামালপুর, শুক্রবার(১২ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ): শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক…
