পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম : উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের কর্মকর্তাদের সাথে গত মঙ্গলবার বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলিসন ক্যারেজ ও আইসিডিডিআরবির সাইন্টিস্ট ডাঃ ফাহমিদা তোফায়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টিএমএসএস উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষা ও ক্ষুদ্রঋণ বিষয়ক মতবিনিময় সভা করেন। আমেরিকার এ প্রতিষ্ঠানটি টিএমএসএস’র সাথে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ও জীবন-জীবিকার মান উন্নয়নে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনায় বগুড়া সহ সারা দেশ ব্যাপি টিএমএসএসের বিভিন্ন মানবিক কর্মসূচি সম্পর্কে তারা অবহিত হন। টিএমএসএসের এ সকল মানবিক কার্যক্রমে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগমের শারীরিক সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন। আলোচনা ও মতবিনিময় সভায় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনান্য খবর
আবার বাড়ছে খাদ্য মজুদ
মার্চের শুরুতে খাদ্য মজুদ পরিস্থিতি নাজুক পর্যায়ে চলে যাওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। সে সময় ৫ লাখ টনের…
সিসমিক সার্ভের জন্য ভারত থেকে ৫২ টন বিস্ফোরক আমদানি
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। মেসার্স কেলটেক অ্যানার্জিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান…
বিশ্বে এখন মাদ্রাসা শিক্ষার রোল মডেল বাংলাদেশ
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, মাদ্রাসার উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্বে…
