হযরত শাহ্ মাহতাব উদ্দিন ( রহঃ ) এর ওফাত দিবস

শেয়ার করুন:

হযরত শাহ্ মাহতাব উদ্দিন ( রহঃ ) বাংলা 1223 সালে জন্ম গ্রহণ করেন । সাগরকান্দি হিন্দু ঝমিদার সুরেন বাবু নিরহ মুসলিমদের উপর এমনকি শাহ ছাহেব মাধু পাগলের উপরও নির্যাতন চালাইতো । আল্লাহর পথে শাহ ছাহেব কেবলা ( রহঃ ) ভারতের ফুরফুরা শরীফে যান এবং বায়াত হন। তিনি ফুরফুরা শরীফে সাধনা রিয়াজত করে পীরের নির্দেশে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেন । হযরত শাহ্ মাহতাব উদ্দিন ( রহঃ ) বাংলা 1348সালে সোমবারের দিন, মহান আল্লাহর ডাকে সাড়া দেন । আজ কে এই কুতুবুল আউলিয়া ছাহেব কেবলা ( রহঃ ) 81 তম ওফাত দিবস ।

হযরত শাহ্ মাহতাব উদ্দিন ( রহঃ ) এর জীবনী একখানা মহান জীবনী । কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় তাহার বাস্তব উদাহরণ এই মহা মানুষের মধ্যে যাহারা আল্লাহর পথের পথিক তারা যেন এই কুতুবুল আউলি ছাহেব কেবলা ( রহঃ ) কে অনুসরণ করেন । পাবনা জেলার সুজানগর উপজেলার সাতানী হযরত শাহ্ মাহতাব উদ্দিন শাহ ছাহেব কেবলা ( রহঃ ) বেলায়েত , মারেফাত , পাক – পাঞ্জাতন আহলে ধারক বাহক । আহলে বায়াতের কিস্তি উনার কাছে । যে ব্যক্তি শাহ্ ছাহে ( রহঃ ) কে ভালবাসলো , সে আহলে বায়াতকে ভাল বাসলো । যে ব্যক্তি শাহ শাহেব কেবলা ( রহঃ ) কে ভক্তি করবে সে মুক্তি পাবে । কারণ শাহ্ ছাহেব কেবলা হচ্ছেন আল্লাহর কুতুব । উনার কুতুবিয়াত এরিয়ায় তার ভক্ত এবং নিরাপদ ও নিরাপত্তায় থাকে । শাহ্ ছাহেব কেবলার ভক্ত এবং আশেকানবৃন্দের গোর আজাব হবে না । এটাই ওলী আল্লাহগণের দরজা । কারণ গোর ( কবর ) , বেহেস্ত হচ্ছে- পাক – পাঞ্জাতন আহলে বায়াতের নুরের সমাহার । ঈমানদারের জন্য মুক্তি । অবিশ্বাসীদের জন্য নয় ।

এই মহান আল্লাহর ওলী কুতুবুল আলম হযরত শাহ্ মাহতাব উদ্দিন জীবনী পড়ে আল্লাহর পথে অগ্রসর হলে একজন পাঠকের এবং সাধকের সার্থক হবে এটাই কামনা করেন শাহ্ ছাহেব কেবলা ( রহঃ ) পৌঢ় পুত্র শাহসুফি তৈয়ব আলী ।

শেয়ার করুন: