আব্দুল খালেক খান ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৪ ডোমেইনের অধীন পলাশবাড়ি জোনের ঘোড়াঘাট ও পলাশবাড়ী অঞ্চল কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ের কর্মীদের ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের পরিকল্পনা ও বাজেট বিষয়ক কর্মশালা পলাশবাড়ী জোনাল কার্যালয়ে গত ১৩/৫/২২ তারিখ অনুষ্ঠিত হয়। টিএমএসএসের ঘোড়াঘাট এরিয়া প্রধান মোঃ রফিক বীন আল আজীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অপারেশন ৪ রংপুর ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী জোনের জোনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান। সংস্থার ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট বাস্তবায়নের কৌশল আলোকপাত ও কর্মকৌশল নির্ধারণ বিষয় নিয়ে আলোচনা করেন ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান। তিনি নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করনের জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি পলাশবাড়ী জোনের জোনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। এছাড়া যে কোন ধরনের ইভটিজিং বিষয়ে সতর্ক থাকতেঅতিথি পলাশবাড়ী জোনের জোনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। এছাড়া যে কোন ধরনের ইভটিজিং বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহবান জানানো হয়। কর্মশালায় ঘোড়াঘাট ও পলাশবাড়ী অঞ্চলের ৯টি শাখার ৪৩ জন মাঠ কর্মী অংশ নেয়।
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস’র উদ্যোগে বিষমুক্ত সবজি বহনের জন্য বিনামূল্যে ৫টি অটোভ্যান বিতরণ
আঃ খালেক, পিভিএম,পাবনা :: দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও…
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী খুন
শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীর দহেরপাড়ে সন্ত্রাসী হামলায় বিপ্লব (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞেসাবাদের…
মোটরসাইকেল ও খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগে আগ্রহ ভারতের
খাদ্য প্রক্রিয়াকরণ ও মোটরসাইকেল নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারত। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির সাথে এক সৌজন্য সাক্ষাতে…
