পাবনা জেলার আমিনপুর থানাধীন শীতলপুর গ্রামে গত রাতে ভয়াবহ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় পাওয়ার গ্রিডে কর্মরত প্রকৌশলী মহসিন আলমের বাসার গ্রিল ও দরজার হ্যাজবল্ট ভেঙ্গে টিভি,ফ্রিজ, স্বরনালঙ্কার, দামী তৈজসপত্র সহ বহু মুল্যবান সামগ্রী চুরি হয়। এছাড়া, এলাকাবাসী মারফত জানা যায়, এধরণের চুরির ঘটনা মাঝে মাঝেই সংঘটিত হচ্ছে। এতে জনগনের জান ও মালের নিরাপত্তা নিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে।
এব্যাপারে আমিনপুর থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
