বেড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সচেতনতা সভা

শেয়ার করুন:

বেড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সচেতনতা সভা

স্টাফ রিপোর্টার,আরিফ খাঁনঃ “ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ” এই শ্লোগানকে সামনে রেখে ২০২১-২২ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পাবনা বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেড়া পৌরসভার পোর্ট এলাকায় দুপুরে মৎস্যজীবীদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বেড়া উপজেলার মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, বেড়া মডেল থানার ওসি তদন্ত মো.সিদ্দিক হোসেন।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরবাড়ী নৌ পুলিশে আই.সি জাহাঙ্গীর আলম খান, সচেতন ব্যক্তিবর্গ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ক্রয় বিক্রয় ও হেফাজতে রাখা দণ্ডনীয় অপরাধ এবিষয়ে মৎস্যজীবীদের সচেতন করার লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তাদের মাঝে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মুজিববর্ষে শপথ নেব” জাটকা নয় ইলিশ খাবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে। ১০ ইঞ্চি (২৫সেন্টিমিটার) দৈর্ঘ্যর চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত এ আইনঅমান্য কারীর কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। এ সময়ে কারেন্ট জাল সহ সকল প্রকার অবৈধ জাল এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন: